
লিজন আলী
রাস্তার পাশে বসে আছে একটি অভাগী নারী।
দেখ কেমন যেন তার চোখের পাতা পানি দ্বারা ভারী।
শুনেছি তার শিশু গেছে হারিয়ে।
এই জন্যই বসে আছে এই রাস্তার ধারে।
শুধু একটি আশা ধরেই।
কখন ডাকবে তার শিশু তাকে মা বলেই।
হায়রে বোকা।
সে তো জানেই না যে তার শিশু কবেই তো দিছে তাকে ধোকা।
আসলে জানবেই বা কি করে সে তো আর দেখেনি সেই ঘটনা।
যেই দিন তার শিশু রাস্তায় শুয়ে পাঠ করছিল রচনা।
রচনাটি ছিল এই যে মা মা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কোথায় তুমি।
রচনাটি ছিল প্রায় ২ ঘন্টার।
সবাইও শুনেছে ২ ঘন্টায়।
তবু একটুও হাত বাড়ায় নি এই ছোট্ট জান টায়।
অবশেষে শেষ হলো রচনা।
রাস্তা হলো রক্তে লাল।
তাই তো বলি কাঁদেরে মা এই নয়ন তারা।
দেখে ভদ্র মানবজাতির এই জীবন ধারা।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.