প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৩, ৬:৪৮ এ.এম
আজ ৮ ডিসেম্বর ভেড়ামারা মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর ভেড়ামারা মুক্ত দিবস
ভেড়ামারা প্রতিনিধি - আজ ভেড়ামারা মুক্ত দিবস। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকহানাদার বাহিনীকে পরাজিত করে মিত্র বাহিনীর সহায়তায় মুক্তিযোদ্ধারা কুষ্টিয়ার ভেড়ামারাকে শত্রু মুক্ত করে।
ওইদিন ৮ নম্বর সেক্টরের কমান্ডার মেজর আবুল মুনছুরের নেতৃত্বে জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রাশেদুল আলমের নেতৃত্বে ২ ভাগে বিভক্ত হয়ে ভোর ৭টার সময় ভেড়ামারা ফারাকপুরে পাকহানাদার বাহিনীর সাথে সম্মুখে যুদ্ধে অবতীর্ণ হয়। প্রায় ৭ ঘণ্টা ব্যাপী সেই যুদ্ধে ৮ জন পাক সেনা নিহত হয়।
যুদ্ধের পর পরই মুক্তিযোদ্ধাদের গুলিতে প্রায় ৫০/৬০ জন বিহারী নিহত হন। এই ঘটনার সংবাদ পেয়ে ভেড়ামারায় অবস্থানরত পাকবাহিনীর অন্যান্য সদস্য বৃন্দের মনোবল ভেঙে যায়। তারা সন্ধ্যার আগেই ভেড়ামারা থেকে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে পালিয়ে যায়।
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ও দৈনিক সত্যের দর্পণ পত্রিকার পক্ষ থেকে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ভেড়ামারা অনলাইন প্রেসক্লাব ও দৈনিক সত্যের দর্পণ পত্রিকার সকল সাংবাদিকবৃন্দ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.
Copyright © 2026 দৈনিক সত্যের দর্পণ. All rights reserved.