
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী কর্তৃক গণহত্যা ও মানবতাবিরোধী অগ্রাসনের প্রতিবাদে ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানিয়ে ঝিকরগাছা বিভিন্ন সংগঠনের ব্যানারে র্যালি, আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৮এপ্রিল) বেলা ১২টায় ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজ কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল ঝিকরগাছা বাজার প্রদক্ষিন করে। বিক্ষোভ মিছিল পরবর্তী স্থানীয় সোনালী মার্কেট চত্তরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ইসমাইল হোসেন সোহাগ,উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা শাহাজাহান আলী, বিএনপি নেতা জাহিদুল ইসলাম সুমন, পৌর বিএনপি নেতা সাজ্জাদুল আলম লিটন, উপজেলা যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব, যুগ্ম-আহবায়ক মির্জা রায়হান, কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভির হোসেন চয়নসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অপরদিকে ঝিকরগাছা উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.