1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ায় দলিল লেখক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ায় দলিল লেখক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।“ সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ায় দলিল লেখক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

মোঃ আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৬৪০ Time View

কাউনিয়ায় দলিল লেখক মোহাম্মদ আলীর দাফন সম্পন্ন

কাউনিয়া(রংপুর) প্রতিনিধি :
রংপুর জেলার কাউনিয়া উপজেলার সাবেক ৫ নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও দলিল লেখক আলহাজ্ব মোহাম্মদ আলীর জানাজা সম্পন্ন হয়েছে। তিনি
উপজেলা ক্রীয়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাব্দী দারুস সুন্নাহ আলিম মাদ্রাসার প্রভাষক আশরাফুল আলমের পিতা। ৮২ বছর বয়সে বাধ্যক্য জনিত কারণে সোমবার বিকেলে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে নয়টায় সাব্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-জাতীয় পার্টির বিভাগীয় যুগ্ন মহাসচিব এবং রংপুর ৪ আসনেএমপি পদপ্রার্থী জনাব মোস্তফা সেলিম বেঙ্গল রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,জাতীয় পার্টির কাউনিয়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট শাহিন সরকার, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনসার আলী,মধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম, কূর্শা ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, সাবেক শহীদবাগ ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও আত্মীয়-স্বজনরা । মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD