
কাউনিয়া (রংপুর)প্রতিনিধিঃ
দৈনিক জনতা পত্রিকার কাউনিয়া উপজেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৭৮)বাধ্যের্ক জনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১২টায় শিবু কুটিপাড়া গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-লিল্লাহি রাজেউন) মৃত্যু কালে তিনি ২ স্ত্রী ৬ পুত্র ২ কন্যা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর ২ টায় নিজ বাড়িতে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে অনলাইন প্রেস ক্লাব কাউনিয়া, প্রেস ক্লাব কাউনিয়া,
রিপোর্টাস ইউনিটি কাউনিয়া,উপজেলা প্রেস ক্লাব, বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।