
নিজস্ব সংবাদদাতা
রংপুরের কাউনিয়ার তৃণমূল ক্রিড়া জগতকে এগিয়ে নিয়ে যেতে ও যুবকদের মাদক এর বিপরীতে খেলার মাঠে ফিরিআনতে
ইউনাইটেড স্পোর্টস ক্লাব এর আলোচনা সভা ও বনার্ঢ্য র্যালি
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর ) রাত ৮টায়, কাউনিয়া উপজেলা ইউনাইটেড স্পোর্টস ক্লাব (ইউএস স্পোর্টস) এর বেইলীব্রিজ বাজার বরুয়ারহাট রোডে অস্থায়ী কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার মো আসাদুজ্জামান আসাদ এ-র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময়
সভায় উপস্থিত ছিলেন- ইউনাইটেড স্পোর্টস ক্লাবের সদস্য -মুসাফির ইসলাম, মো আব্দুল্লাহ আনন্দ, নবিউল আজাদ নুর, সবুজ সরকার,নকিউল আজাদ নাকি,সুন্না ইসলাম। প্রমূখ
সর্বসম্মতিক্রমে আসাদুজ্জামান আসাদকে আহবায়ক ও নবিউল আজাদ নুরকে যুন্ম আহবায়ক নির্বাচিত হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে একটি বনার্ঢ্য র্যালি ক্লাব কার্যালয় থেকে বের হয়ে খেলার মাঠে গিয়ে শেষ হয়।