1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কাউনিয়ার তিস্তার চরের মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা বেড়েছে বিভিন্ন জেলায় - দৈনিক সত্যের দর্পণ কাউনিয়ার তিস্তার চরের মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা বেড়েছে বিভিন্ন জেলায় - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কাউনিয়ার তিস্তার চরের মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা বেড়েছে বিভিন্ন জেলায়

আব্দুল্লাহ আনন্দ
  • Update Time : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৯৪১ Time View

কাউনিয়ার তিস্তার চরের মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা বেড়েছে বিভিন্ন জেলায়

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়ার তিস্তা চরে মিষ্টি কুমড়া চাষ করে সুনাম অর্জন করেছেন কৃষকরা। বেড়েছে বিভিন্ন জেলায় ব্যাপক চাহিদা। স্বপ্ন দেখছে ভাল দামের, তিস্তা পারের মানুষ তিস্তা চরে মিষ্টি কুমড়া চাষ করে হয়েছে সাবলম্বি। উপজেলার বালাপাড়া ইউনিয়নের গাজিরহাট এলাকায় তিস্তা নদীর ১০ নাম্বার ঘাটে চলছে কেনা বেচা ।ট্রাক বোঝাই করে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। কৃষক মো: মুক্তার আলী বলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ চড়ে মিষ্টি কুমড়া শাক,সবজিসহ বিভিন্ন ফসলের আবাদ করা হয়,এবং ভাল ফলনো আসে এলাকার যুবকরাও চাষাবাদের সঙ্গে সম্প্রিক্ত হয়ে ভাল অর্থ উপার্যন করে নিজেদের চাহিদা মিটাচ্ছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ শাহনাজ পারভীন সাথী বলেন, তিস্তা নদীর চরের জমিতে বিভিন্ন প্রকারের ফসল চাষাবাদ করা হয়েছে, এরমধ্যে প্রায় ৭৫০ একর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। একাধিক কৃষক কুমড়া বিক্রি করা শুরু করেছেন। এছাড়াও পিঁয়াজ,রসুন,আলু, বেগুন, মুলা,বাদাম,কাঁচামরিচ, পল, চিচিঙ্গা, শসা, লাউ, করলা সহ বিভিন্ন প্রকারের সবজি চাষ করে।
চলতি মৌসুমে আবহাওয়া আনুকলে থাকায় ফলন ভাল হয়েছে, চাষিরা দামও ভাল পাবে আশা করি।সহযোগিতা পেয়েছে ২৮০জন কৃষককে দেওয়া হয়েছে রাসায়নিক সার, ভার্মি কম্পোস্ট সার, ফেরোমন ফাঁদ,হলুদ স্টিকি ফাঁদ,ট্রাইকো কম্পোস্ট, ট্রাইকো লিচেট ইত্যাদি। এবার একই জাত কয়েক বছর ধরে চাষ করায় বীজ বাহিত ভাইরাসের আক্রমণ একটু বেশি, তাই ফলন কিছুটা কম হয়েছে। আমরা কৃষি বিভাগ থেকে নিয়মিত পরামর্শ দিচ্ছি সঠিক পরিচর্যার,পরের বছর জাত পরিবর্তনসহ বীজ ক্রয়ের বিষয়ে কৃষি অফিসের পরামর্শ নিতে বলা হয়েছে এতে কৃষকরা ভাল বীজ সংগ্রহ সহ ভাল ফসলও পাবে এবং উপকৃত হবেন বলে মনে করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD