ভেড়ামারা প্রতিনিধি – আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পত্র জমাদান পরবর্তী নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী জনাব শরিফুজ্জামান নবাব’র নির্বাচনী প্রস্তুতি কর্মীসভা আজ বিকেলে তার বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৭ নং পৌর আওয়ামিলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ত্যাগী আওয়ামী নেতা শফিউল ইসলাম কুব্বাত, মনোনয়ন প্রত্যাশী শরিফুজ্জামান নবাব, সাবেক শ্রমিক নেতা আতিয়ার রহমান, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সাবান, মেম্বার জামাল উদ্দিন, ধরমপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল হোসেন, ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি আলী হোসেন, বিশিষ্ট আওয়ামী নেতা সেকেন্দার আলী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান দুদু, ১ নং ওয়ার্ড সভাপতি খোকন ৪ নং ওয়ার্ড সভাপতি লুৎফর সহ স্হানীয় গণ্যমাণ্য আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, কৃষক লীগের নেতাকর্মী বৃন্দ।
আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ভেড়ামারা -মিরপুর তৃণমূল কর্মীবৃন্দ।