1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায় - দৈনিক সত্যের দর্পণ কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায় - দৈনিক সত্যের দর্পণ
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায়

সত্যের দর্পন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৩৫২ Time View

ভেড়ামারা প্রতিনিধি – কুষ্টিয়ার ভেড়ামারায় মোটর সাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায়। কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারার লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- পুলিশের ইন্সপেক্টর মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন। এদের মধ্যে মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ও কয়েজ উদ্দিন রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী, ভেড়ামারা থানা ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ ডিসেম্বর পাবনা জেলার ইশ্বরদী জোনের ডিএসবি কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন মোটর সাইকেলযোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে যাচ্ছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, গত পরশু দিন মোজাহারুল ইসলাম এখানে কাজে যোগদান করেছেন। তিনি মূলত তথ্য সংগ্রহের জন্যই এসেছিলেন। দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুর ১০ মিনিট আগেও থানার অন্য অফিসারের সঙ্গে তার কথা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD