দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুরে ভূমি দখলকারী আব্দুল কাদের হাত থেকে দীর্ঘ ১৩ বছর পরে নিজ জমি উদ্ধার করেছেন ভুক্তভোগী সেলিম রেজার পরিবারের লোকজন বলে দাবি উঠেছে।
এবিষয়ে সেলিম রেজার পরিবারের লোকজন দাবি করেন, আব্দুল কাদের একজন খারাপ প্রকৃতির মানুষ, তিনি মাডার সহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত থাকার কারনে তার নিজ এলাকা মেহেরপুর জেলার গাংনী উপজেলার ভবানিপুর ছেড়ে গোয়ালগ্রামে চলে আসে, কারন সেখানে তিনি ভূমিদস্যুতায় কারনে তাকে গ্রামছাড়া করেন এলাকাবাসী । আব্দুল কাদেরের কাছে ১৯৯৫ সালে জমি বিক্রয় করা হয় ৩ শতাংশ কিন্তু জমি বিক্রয়কারী কাছে থেকে লিখে নেন ৮ শতাংশ যার মালিক তিনি না। ২০১৩ সাল পর্যন্ত জমি আমাদের দখলে ছিলো। ২০১৩ সালে আমাদের বসতি ভেংগে আব্দুল কাদের দখল করে নেন জমি । ১৯৯৫ সালের আগে থেকে জমির খাজনা আমাদের নামে চলে এবং খারিজ আমাদের নামে তাই আমরা জমি পুনরায় উদ্ধার করেছি।আমরা আইনের কাছে তদন্ত করে বিচার দাবি করছি।
এদিকে আব্দুল কাদের তার জমির বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি।
এদিকে এলাকার সচেতন মানুষের দাবি সঠিক তদন্ত করে প্রকৃতি দোষির বিচার হোক।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.