1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল - দৈনিক সত্যের দর্পণ কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২৩৮ Time View
কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল

মোঃ আপেল মিয়া ; কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ধরলার নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।
শনিবার দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই এর নেতৃত্বে ৫ সদস্যের দল বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করেন। চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনিস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।

এসময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি দল সদর উপজেলার শিবরাম বাংটুর ঘাট এলাকায় ধরলার নদীর উপর ১হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রনয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন।

এর আগে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুর ঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি। সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবন মান উন্নয়ন হবে ৩ উপজেলা ৮ লক্ষাধিক মানুষের। সুবিধা মিলবে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রীক পণ্য আনা নেয়ারও সুযোগ বৃদ্ধি পাবে ।

বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী জানান, ঈদের পরে একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্ণয় করার পর রির্পোট দিলে ব্যবস্থা নেয়া হবে। এখন সম্ভাব্যতা যাচাই ও পরিদর্শনের কাজটি চীনা প্রতিনিধি দলসহ এ প্রকল্পের আওতায় করা হচ্ছে বলে জানিয়ে আগামীতে এটির বিস্তারিত বলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD