1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
গণসংযোগে ব্যস্ত মধ্যনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক - দৈনিক সত্যের দর্পণ গণসংযোগে ব্যস্ত মধ্যনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

গণসংযোগে ব্যস্ত মধ্যনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক

আতাউর রহমান
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০২২ Time View

গণসংযোগে ব্যস্ত মধ্যনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক

নিজস্ব প্রতিনিধি- আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ কে সামনে রেখে সাবেক ব্যাংক কর্মকর্তা ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মধ্যনগর উপজেলার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক উপজেলার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে গণসংযোগ ও প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন।
রবিবার (০৩ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের সকল ব্যবসায়ী-কর্মচারী ও বিভিন্ন গ্রাম থেকে আসা পথচারীদের সাথে তিনি কুশল বিনিময় করেন।কুশল বিনিময়ের সময় তিনি মধ্যনগর উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন।
এসময় সঙ্গে ছিলেন লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রভাষক রিপন মিয়া,দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,মধ্যনগর ইউনিয়ন পরিষদের সদস্য আর্শাদ তালুকদার,দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মজনু মিয়া,মো.সুমন মিয়া,সুকান্ত তালুকদার মিশু প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক বলেন,এই হাওর বেষ্টিত মধ্যনগর বাসীর দীর্ঘদিনের আন্দোলনের ফলে মধ্যনগরকে উপজেলা ঘোষণা করা হলেও এই উপজেলার অবকাঠামোগত কোন উন্নয়ন এখনো দৃশ্যমান হয়নি।সদ্যঘোষিত এই উপজেলার প্রথম উপজেলা নির্বাচন হবে এটি।তাই এই উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ জনগণের কল্যাণে কাজ করতে আপনাদের সহযোগিতা চাই।

গণসংযোগে ব্যস্ত মধ্যনগর উপজেলার চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD