1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার  মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন  - দৈনিক সত্যের দর্পণ চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার  মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন  - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার  মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩০ Time View
চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার  মঞ্জুর আলমের ঝিকরগাছা প্রেসক্লাব পরিদর্শন 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:   চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার (কর অঞ্চল-০৩) এর কমিশনার ও ঝিকরগাছা ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মোঃ মঞ্জুর আলম নিশান ঝিকরগাছা প্রেসক্লাবে পরিদর্শন করেন । রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় তিনি ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রেসক্লাবে আসেন। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়। পরে প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,  (কর অঞ্চল-৩) চট্টগ্রাম বিভাগীয় কর কমিশনার ও ঝিকরগাছা ক্রীড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মোঃ মঞ্জুর আলম নিশান।  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সৈয়দ রাসেল, জাগরণী সংসদে আহবায়ক মুনিরুল আলম মিশর, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ। এসময় বক্তব্য রাখেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক   মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী।

এসময় উপস্থিত ছিলেন, জাগরণী সংসদের সদস্য সচিব সোহেল হাওলাদার, কোষাধ্যক্ষ আজম মোহাম্মদ ড্যানী, ক্রীড়া সম্পাদক নয়ন রায়, কার্যকরী সদস্য জাহিদ নেওয়াজ, সেতু ইসলাম, মোহাম্মদ শাহবাজ হোসেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, কার্যকরী সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ ও রাফিউল ইসলাম অন্তর প্রমুখ। পরিদর্শনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ মঞ্জুর আলম নিশান প্রেসক্লাবের অবকাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেন এবং অসমাপ্ত কাজগুলো সম্পন্নকরণে তার পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD