
চোখের জলে লেখা
–ডা. সুজন দাস
চোখের জলে লেখা এ কবিতা হয় তো তোমার চোখে পড়বে হয় তো পড়বে না;
মনের ভেতর মনটারে আরও বেশি খোদাই করে তোমায় মনে রাখবো ভুলবো না, তোমায় কোনদিন ভুলবো না।
ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি বলেই তো জনম গেলো,
যে থাকার সে চলে গেল বুক ভেঙে নাহি বুকে এলো।
তবুও বুকে ঝড় তবুও আমি পর পরকে করিলা আপন আমার আজও হলো না মরন!
জীবনে অনেক শ্মশান দেখেছি তাতে এক ঘটি জল ঢেলে দিলেই তা নিভে যায়,
আর মন-মানষী মন ভাঙিলে যে শ্মশান জ্বলে তাতে সমস্ত পৃথিবী দিয়ে চাঁপা দিলেও তা নিভানো নাহি যায় তবু তরে চায় বুকের মধ্যে চায়! চোখের জলে লেখা এ কবিতা আমার মরনের পরে,
যদি ঝড়া ফুলের মত পড়ে থাকে তোমারি পাশে।
তুমি তার ধূলো মুছিয়ো খুলিয়া ঘোমটার আঁচল,
তুমি তারে বুকে নিয়ে করিও আদর তাতে ফেলিও দু’ফোঁটা জল!