
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের চৌগাছা উপজেলায় স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। জানা গেছে উপজেলারনারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জেরে রেক্সোনা খাতুন (৩৫) নামেএক গৃহবধূ তার স্বামী রাকিবুল ইসলাম সিজার (৪৫)- হাতে নিহত হয়েছে।
(১০ মার্চ) , সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাকিবুল ইসলামের প্রথম স্ত্রীসহ মেয়েঢাকায় বসবাস করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে স্বামীর সকালে তর্কবিতর্ক হয়, এক পর্যায়ে স্বামী রাকিবুল ইসলাম রেগে গিয়ে উঠানের পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি ভাবে আঘাত করে মাথা ফাটিয়ে দিলে ঘটনা স্থলে তার মৃত্যু হয়। এই ঘটনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং থানার এসআই মোঃ মিজানুর রহমান সুরতহালরিপোর্ট সম্পূর্ণ করেছেন। হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী পলাতক রয়েছে। এ ব্যাপারে চৌগাছা থানার পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছেন ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.