1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত, রাজশাহীর সারদায় আইজিপি - দৈনিক সত্যের দর্পণ জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত, রাজশাহীর সারদায় আইজিপি - দৈনিক সত্যের দর্পণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত, রাজশাহীর সারদায় আইজিপি

রুহুল আমীন খন্দকার
  • Update Time : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ৩৪৯৩ Time View

জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত, রাজশাহীর সারদায় আইজিপি

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: বাংলাদেশ আজ সকল প্রতিবন্ধকতাকে জয় করে একটি স্থিতিশীল, জঙ্গিমুক্ত, মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপরিচিত। বাংলাদেশ পুলিশ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, দুষ্টের দমন, রাষ্ট্র ও জনগণের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা-নিরাপত্তা এবং স্থিতিশীলতা বজায় রাখতে সবসময় কাজ করছে পুলিশ।

আইজিপি আরও বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি বেড়েছে। একই সঙ্গে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংঘটনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর, ২০২৩ ইং) সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ৩৯ তম ক্যাডেট এসআই ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডেট সাব-ইন্সপেক্টররা দেশ গঠন ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে জনবান্ধব ও সেবাধর্মী পুলিশিংয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুলিশের কর্মপরিধি বেড়েছে।

সাইবার অপরাধ প্রযুক্তির ব্যাপক উৎকর্ষের ফলে পরিবর্তিত হচ্ছে অপরাধ সংঘটনের কৌশল। নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে যুগোপযোগী ও আধুনিক করে গড়ে তোলা হচ্ছে।

তিনি আরও বলেন, যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সাইবার অপরাধ দমন ও শনাক্তকরণে যোগ্য করে গড়ে তোলা হয়েছে তোমাদের। যা বাস্তব জীবনে চর্চার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় এনে তোমরা সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। নিরপেক্ষে ও সুষ্ঠু মামলা তদন্তের মাধ্যমে বিচার ব্যবস্থার প্রাথমিক ধাপ সম্পন্ন করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জনগণের আস্থার প্রতীক হয়ে উঠবার সুযোগ রয়েছে তোমাদের।

এর আগে ৩৯ তম ক্যাডেট এসআই ২০২১ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল মীর রেজাউল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইজিপি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী, পুলিশের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী ও রংপুর বিভাগের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও গুরুত্বপূর্ণ ব্যক্তি-বর্গরা উপস্থিত ছিলেন।

জঙ্গিমুক্ত মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশ পরিচিত, রাজশাহীর সারদায় আইজিপি

RUHUL AMIN, DHAKA-12/10/2023

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD