
ঝিকরগাছা যশোর প্রতিনিধি: যশোর – ২ আসনের এমপি ডা : মোসলেহ উদ্দীন ফরিদের ঝিকরগাছায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে । ২১ শে ফেব্রয়ারি ( শনিবার) দুপুর ২ টায় বি.এম হাইস্কুল মাঠ প্রাঙ্গনে উপজেলা জামায়াতের আয়োজনে এই গণসংবর্ধনা দেওয়া হয়। ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর -২ ( চৌগাছা – ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা দ্বীন ইসলাম, আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো : জিয়াউল হক, চৌগাছা উপজেলা আমীর গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি এবং শিবিরের সভাপতি এবং সেক্রেটারি উপস্থিত ছিলেন। এ সময় গণসংবর্ধনায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, সামাজিক, সাংস্কৃতিক, সেচ্ছাসেবী, পেশাজীবি, শিক্ষক ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য কে ফুলেল শুভেচ্ছা জানান। গণসংবর্ধনা প্রাঙ্গনে স্থানীয় জনসাধারণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।