
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিযাউর রহমানের সাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে আগামী ৩০মে বিভিন্ন কর্মসূচি সফল করতে ঝিকরগাছার পৌর বিএনপির স্বরণিকা বিতরণ ও প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শক্রবার (০২মে) বিকাল ৫টায় ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরস্থ হৈবত জিনিং সেন্টার কার্যালয়ে পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন। এসময় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন ও সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু।
এসময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সিনিঃ সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু, সহ-সভাপতি দ্বীন ইসলাম, সহ-সভাপতি আব্দুর রশীদ, সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম, যুগ্ন সম্পাদক সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা, সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমন বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান, নারী ও মহিলা বিষয়ক সম্পাদক চায়না খাতুন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক কবির হোসেনসহ প্রস্তুতিমুলক সভায় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ঝিকরগাছা পৌর বিএনপির নের্তৃবৃন্দ।
প্রস্তুতিমুলক সভা শেষে পৌর বিএনপি’র সভাপতি রুহুল আমিন সুজন প্রত্যেক নেতৃবৃন্দের হাতে যশোর জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ এর স্বরণিকা হাতে তুলে দেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.