
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। (১৩ এপ্রিল) সোমবার যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর পরিবেশে বাংলা ১৪৩২নববর্ষ উদযাপন করা হয়। ঝিকরগাছা উপজেলা পরিষদের আয়োজনে সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, জাতীয় সংগীত পরিবেশন,শিশুদের চিত্রাঙ্গন ও রচনা প্রতিযোগিতা বাংলা নববর্ষ আনন্দে শুভযাত্রা , বর্ণাঢ্য রেলি বৈশাখী অনুষ্ঠানে গ্রাম বাংলার চিরাচরিত বাঙালি সংস্কৃতির বিভিন্ন খেলাধুলা , শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা, ,বৈশাখের বিভিন্ন চারুকলা প্রদর্শন ,তরুণ- তরুণী কিশোর কিশোরীদের আকর্ষণীয় বিভিন্ন সাজসজ্জা, আলোচনা সভা ,হাসপাতাল ও সরকারি শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাঙালি খাবার পান্তা ভাত, আলু ভর্তা, দেশীয় মাছ, ঝাল পেঁয়াজ, পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ঝিকরগাছা উপজেলা পরিষদ হতে যশোর বেনাপোল মহাসড়ক ও প্রদক্ষিণ করে উপজেলা মুক্ত মঞ্চে অংশগ্রহণ করে। নববর্ষ আনন্দে বৈশাখী মেলা এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠিত হয। অপরদিকে ঝিকরগাছা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার পৃথক কর্মসূচির আয়োজন করেন। এছাড়া ও
এবারের বর্ষবরণে উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক ও বৈচিত্যময় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুরূপ ঝিকরগাছা উপজেলা বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা নাজমুল মুন্নি ও সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান হাসান সামাদ নিবনের নেতৃত্বে সকালে আনন্দ শোভাযাত্রা বর্ণাঢ্য রেলি বিএম হাই স্কুল মাঠ থেকে বের হয়ে যশোর বেনাপোল মহাসড়ক দক্ষিণ করে এবং কার বাজার থানা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বর্ষবরণ অনুষ্ঠানের সকালে বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অনুষঙ্গ ১৩টিগরু গাড়ির সুসজ্জিতবহরের প্রথমটিতে একমাত্র আরোহী উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি নববর্ষের ‘আনন্দ শোভাযাত্রায় বৈচিত্র্য তুলে ধরেন।
আনন্দ শোভাযাত্রার অগ্রভাগে ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মন্টু ও সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজনের আয়োজনে এদিন সকালের প্রীতিভোজে বাঙালির চিরায়ত ‘পান্তা ভাত, আলু ভর্তা ও দেশীয় মাছ ভাজিসহ উপদেয় নানা পদের পরিবেশনের মাধ্যমে আমন্ত্রিতদের আপ্যায়িত করা হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রাসহ দলীয় প্রতিটি অনুষ্ঠানে নিজ নিজ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করে। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি এমএল মাধ্যমিক বিদ্যালয়, বিএম মাধ্যমিক বিদ্যালয়, পাইলট গার্লস হাই স্কুল, সম্মিলনী মহিলা কলেজ, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পারবাজার মাধ্যমিক বিদ্যালয়, ঝিকরগাছা থানা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, মুক্তিযোদ্ধা সংসদ, ঝিকরগাছা ঝিকরগাছা দারুমউলুম কামিল মাদ্রাসা, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়, বাঁকড়া ডিগ্রী কলেজ, বিবর্তন ঝিকরগাছা , জাগরন সংসদ, ঝিকরগাছা প্রেসক্লাব।
