আতাউর রহমান জসি, ঝিকরগাছা(যশোর) থেকে। এক অসহায় পরিবারের শারীরিক প্রতিবন্ধী কন্যার পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিলেন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফ হোসেন স্বপন। উপজেলার মাগুরা ইউনিয়নের মিশ্রি দেয়াড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী আফরোজা ছাত্রী হিসাবে অত্যন্ত মেধাবী। সে সরকারি শহীদ মসিউর রহমান ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী। বর্তমান তথ্যপ্রযুক্তির প্রতি তার অদম্য আগ্রহ। কিন্তু নিজস্ব ল্যাপটপ না থাকায় তার পক্ষে এ ব্যাপারে কাঙ্খিত সফলতা অর্জন করা সম্ভব ছিল না। এরই ধারাবাহিকতায় আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের কর্ণধর আশরাফ হোসেন স্বপন আফরোজাকে একটি ল্যাপটপ উপহার দিয়ে তার স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে দিলেন। এ ব্যাপারে আফরোজা তার প্রতিক্রিয়ায় বলেন আমি এবং আমার পরিবার আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফ হোসেন স্বপনের কাছে চির কৃতজ্ঞ। তার এ মহানুভবতার কথা আমরা কখনোই ভুলবো না। আফরোজার মাতা মেয়ের কন্ঠে সুর মিলায়ে তিনিও বলেন আমার মেয়ের পাশে দাঁড়িয়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে আশরাফ হোসেন স্বপন যে উদারতা দেখিয়েছেন আমি সেটা কৃতজ্ঞতাভরে স্মরণ করব।
সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন বলেন শিক্ষার প্রতি স্বপনের যে উদারতা সত্যিই প্রশংসার দাবিদার। এ ব্যাপারে তিনি তাকে ভূয়সি প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের উপদেষ্টা বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি,আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের যুগ্ম সাধারণ সম্পাদক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কেএম ইদ্রিস আলী, ওয়েলফেয়ার সেন্টারের সহ সভাপতি এস এম আমিরুল ইসলাম ও সদস্য এম কবির উদ্দিন। এ ছাড়া উপস্থিত ছিলেন সরকারি শহিদ মশিউর রহমান ডিগ্রী কলেজর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.