ঝিকরগাছায় অতিবৃষ্টিতে পানি সারা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত শ্বেতগঙ্গা-কপোতাক্ষ সংযোগ খাল পুঃসংস্কারের দাবি এলাকাবাসির
আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর)
সারাদেশের ন্যায় চলমান হালকা, মাঝারী ও লাগাতার অতি বৃষ্টির ফলে যশোরের ঝিকরগাছা উপজেলার পানি সারা অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে।
সরেজমিনে দেখা যায় বিগত কয়েকদিনের ভারী বর্ষণে পানিসারা, গদখালী হাড়িয়া নিমতলা, টাওরা পটুয়াপাড়া নীলকন্ঠনগরএলাকার খাল বিল পুকুর, ফসলী জমি পানিতে তলিয়ে গেছে। খালের ভিতরে ২০-৫০ ফুট অন্তর অন্তর জাল, নেট ও পাটা দিয়ে মাছ ধরা হচ্ছে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহে প্রতিবন্ধকতা হওয়ায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। মাঠ ঘাট পানিতে তলিয়ে আছে। বিস্তীর্ণ এলাকা প্লাবিত।
এখনো পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এলাকাবাসীর দাবি শ্বেতগঙ্গা খালের উপর অপরিকল্পিত বাঁধ ও বেআইনি নেট পাটার কারণে এ জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ সকল অবৈধ অপরিকল্পিত বাঁধও নেট পাটা দ্রুত অপসারণের দাবি এলাকাবাসীর।
এছাড়া জলাবদ্ধতার কারণে ইতিমধ্যে অধিকাংশ ফুলের ক্ষেত, সবজি, আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এলাকার প্রান্তিক চাষীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে এজন্য সকলের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
এলাকাবাসীর দাবি যেহেতু পানিসারা ইউনিয়ন ,নির্বাসখেলা, নাভারন ও গদখালী ইউনিয়নের পানি এ অঞ্চল দিয়ে নিষ্কাশন হয় সে কারণে জলাবদ্ধতা নিরসনে ৫ নং পানিসারা ইউনিয়নের পানিসারার শ্বেতগঙ্গা খাল হতে টাওরা, নীলকন্ঠ নগর, চাপাতলা মহিনি কাটি হয়ে কপোতাক্ষ নদ পর্যন্ত সংযোগ খাল খনন করলে জলাবদ্ধতার নিরসন হবে বলে এলাকাবাসী মনে করেন।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.