
ঝিকরগাছা যশোর প্রতিনিধি– ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস২০২৫ পালিত হয়েছে। (১৪ অক্টোবর) সোমবার সকালে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় দুর্যোগ প্রশমন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের ইংলিশ স্কুল চত্বরে সম্মিলিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। এ সময়ে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, ঝিকরগাছা উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাবু নয়ন চৌধুরী, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ। আলোচনা পূর্ব বর্ণাঢ্য র্যালি যশোর বেনাপোল সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে মহড়ায় অংশগ্রহণ করে।
মহড়ায় আগুন নিভানোর জন্য বিভিন্ন ধরনের প্রদর্শন করা হয়। এ সময় ইংলিশ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা ফায়ার সার্ভিস কর্তৃক মহড়া উপভোগ করেন।