ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:: "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এ স্লোগানকে সামনে রেখে যশোর'র ঝিকরগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস/২৫ উদযাপন করা হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ৯.৩০মি.উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরে'র সহযোগিতায় প্রশাসনের হলরুমে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও )মোছাঃ রনী খাতুন। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)নাভিদ সারওয়ার,প্রাণী সম্পদ অফিসার ডাঃ মাসুমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওলিয়ার রহমান ,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক আজকের পত্রিকা ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক নুরুল আমিন মুকুল, ঝিকরগাছা ফ্রেন্ডস টোয়েন্টি'র সাধারণ সম্পাদক শাহাজাহান আলী ও ছাত্র প্রতিনিধি আখি খাতুন। এ সময় বক্তারা দুর্নীতির কারণ এবং এর প্রতিকারে আমাদের করণীয় বিষয়ে নানা দিক তুলে ধরেন। বক্তারা দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সকলের অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা দরকার বলে মনে করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও সুধিবৃন্দ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.