ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি-
"আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার
সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"। এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিকরগাছায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস।
৮ মার্চ রবিবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক।
উপজেলা নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের সভাপতিত্বে নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-২(চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার হোক নারী দিবসের সার্থকতা।
তিনি বলেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত,সাম্য-সম্প্রীতি সুখী-সমৃদ্ধ,স্বনির্ভর ও আত্মমর্যাশীল বাংলাদেশ গড়ে তুলতে চাই।
নারীর সম্মান,মর্যাদা,নিরাপত্তা,সুরক্ষা ও অধিকার আদায়ে সবাইকে সোচ্চার হতে হবে। পরিশেষে তিনি কবিতার ছন্দে সমাজে নারীর যে অসীম ব্যাপ্তি আছে ব্যক্ত করে বলেন- "বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চিরকল্যাণকর ,অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।"।
"কোন কালে একা হয়নিকো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে,শক্তির যুগিয়েছে বিজয় লক্ষী নারী"।
ছাত্র প্রতিনিধি আখি খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এমপি সহধর্মিনী বিশিষ্ট শিক্ষাবিদ শারমিন ফরিদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত মো: আবু সাঈদ,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,সাংবাদিক প্রতিনিধি মফস্বল সাংবাদিক ফোরামের
সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক কেএম ইদ্রিস আলী,শিক্ষক প্রতিনিধি ঝিকরগাছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস উদ্দিন, আরআরএফ প্রজেক্ট ম্যানেজার রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাহমুদুল হাসান,পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা রেশমা খাতুন, শিক্ষা চাকুরীতে অদম্য নারী আরমিন জাহান,ও শ্রেষ্ঠ জননী মিনু খাতুন।
অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত এসকল জয়ীতারা প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক , সামাজিক ব্যক্তিত্ব,এনজিও প্রতিনিধি, পেশাজীবী সাংগঠনের নেতৃবৃন্দ, নারী দিবসে প্রতিনিধিত্বকারী নারীরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.