
ঝিকরগাছায় ইসলামী আন্দোলন উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধি : “মুক্তির মূলমন্ত্র,ইসলামী শাসনতন্ত্র ” এ স্লোগানকে সামনে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে ঝিকরগাছায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপর ২টায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে বি এম হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শায়েখে চরমোনাই সিনিয়র নায়েবে আমির আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহাবার বাংলার জিন্দা শাহজালাল আলহাজ্ব হযরত মাওলানা মুফতি সৈয়দ মোঃ ফয়জুল করিম। তিনি বলেন ভালো নেতা ছাড়া জাতির মুক্তি নাই , আমরা শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই। সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামীই একমাত্র সমাধান । ইসলামী আন্দোলন বাংলাদেশ
নির্বাচনে পি আর পদ্ধতি বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেকের স্বাধীন ভোটাধিকারের মধ্য দিয়ে একটি কল্যাণকামী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক যশোর ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা শোয়াইব হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়া, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি যশোর ৪ আসনের এমপি পদপ্রার্থী এডভোকেট মাওলানা মইজিদ হোসাইন, ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ আলী সরদার, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য মাওলানা আজিজুর রহমান, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম। আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শার্শা উপজেলা শাখার সহ-সভাপতি যশোর ১ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব বখতিয়ার
রহমান, জাতীয় শিক্ষক ফোরাম মনিরামপুর উপজেলার সভাপতি যশোর ৫ আসনের এমপি প্রার্থী মাস্টার জয়নুল আবেদীন টিপু, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, যুব আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি মুফতি আবুজর বিন হাফিজ, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম। এছাড়া আলোচনা করেন বিভিন্ন উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঞ্চল থেকে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ। সমাবেশ শেষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।