
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি।যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা সদর ইউনিয়নজামায়াতে ইসলামীর উদ্যোগে মল্লিকপুর গুচ্ছ গ্রামে এক ঋষি পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়েছে। মল্লিকপুর গ্রামের পরলোকগমন শান্তি রামের ছেলে অনিল রামকে এই মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। তার ঘরের চাল নষ্ট হয়ে যাওয়ার কারণে দীর্ঘ দিন যাবত বৃষ্টি হলেই পানি পড়ে তার ঘরের আসবাবপত্র ভিজে যায় ও বসবাসের জন্য অযোগ্য হয়ে পড়ে। স্থানীয় জামায়াত নেতাদের বিষয়টি দৃষ্টি গোচর হলে (১০মে)শনিবার সকালে তারা সেখানে উপস্থিত থেকে নিজেদের অর্থায়ন ও শ্রম দিয়ে তার ঘরটি পূর্ণ মেরামত করে দেয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলার সংগ্রামী আমীর মাওলানা আব্দুল আলীম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাকিম, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ফখরুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য এডভোকেট আবিদুর রহমান,
জামায়াত নেতা গাজী ফয়েজ আহমেদ, মোঃ কামাল হোসেন, বেলাল হোসেন সহ অত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.