1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় এমপি প্রার্থী মুন্নির বাড়িতে সন্ত্রাসী হামলা - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় এমপি প্রার্থী মুন্নির বাড়িতে সন্ত্রাসী হামলা - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় এমপি প্রার্থী মুন্নির বাড়িতে সন্ত্রাসী হামলা

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭৮ Time View
ঝিকরগাছায় এমপি প্রার্থী মুন্নির বাড়িতে সন্ত্রাসী হামলা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:  ১৬ ডিসেম্বর বুধবার গভীর রাতে আনুমানিক ১টার সময় ৮৬ যশোর-২ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি’র ঝিকরগাছার বাসভবনে প্রবেশ করে এক সন্ত্রাসী।বাসার কেয়ারটেকার ইমদাদুল হক ও তার স্ত্রীকে জিম্মি করে তাদের উপর হামলা চালাই। পারিবারিক সূত্রে জানা যায় এ সময় মুন্নি ঢাকায় অবস্থান করেছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিক খবর পেয়ে নাজমুলের চাচাতো ভাই কাকন,  ভাইপো নওয়াজিস ইসলাম রিয়েল, অনিক, সহ অনেকে ঘটনা স্থলে পৌছালে ধারালো বটি নিয়ে তাদের ধাওয়া করে একপর্যায়ে গেট টপকিয়ে পালিয়ে যায়। তাদের ডাক-চিৎকারে আশেপাশের গ্রামবাসী ঘেরাও করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় কেয়ারটেকার ইমদাদুল হকের স্ত্রী আহত হয়।থানা সূত্রে জানা যায় হামলাকারী পৌরসদরের পুরান্দরপুর (বিহারিপাড়া) গ্রামের মনির হোসেনের ছেলে ইয়াছিন হোসেন মানিক (৩০)। আটক মানিক বর্তমানে ঝিকরগাছা থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ শাহজালাল আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে  এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD