ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনায়ঝিকরগাছা জাগরণী সংসদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (১১ জুলাই) শনিবার সকালে পার বাজার থানার মোড়ের প্রধান সড়কের আইল্যান্ডে বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠনজাগরণী সংসদ দীর্ঘ চার দশক ধরে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, মসজিদ, কবরস্থান ও খেলার মাঠ নির্মাণসহ নানা জনসেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই সংগঠনটির মূল লক্ষ্য।
জাগরণীর সবুজ অভিযান–২০২৬ কর্মসূচির উদ্বোধন করেন জাগরণী সংসদের সাধারণ পরিষদের সভাপতি মঞ্জুর আলম নিশান। তিনি বলেন পর্যায়ক্রমে পুরো এলাকাজুড়ে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন সংসদের আহবায়ক মনিরুল আলম মিশর,সদস্য সচিব সোহেল হাওলাদার,, রাশেদুল ইসলাম হিরু, ময়নুল ইসলাম বাদল, ফয়সাল মুকুট, অমিত কুমার নয়ন, মাওলা কবির, শহীদুল ইসলাম, তাইফ,মইন, সাহিত্যিক আবু সায়েদ, সোহান, সাকিবসহ জাগরণী সংসদের অসংখ্য সদস্য, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.