
ঝিকরগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন
ঝিকরগাছা ( যশোর) প্রতিনিধি “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি ” এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালীও আলোচনা সভার মধ্যে দিয়ে ঝিকরগাছায় পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরে সমন্বয়ে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা মুক্তমঞ্চ চত্বর থেকে শুরু হয়ে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় এসে মিলিত হয়। (১৮ আগস্ট) সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অদ) নান্নু রেজা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার। তিনি বলেন মৎস্য সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ। প্রায় ১৪ লক্ষ নারীসহ প্রায় ১২ শতাংশ জনগোষ্ঠী প্রত্যক্ষ পরোক্ষ ভাবে মাছ চাষের সাথে জড়িত। মৎস্য সম্পদ থেকে আমিষের সিংহভাগ পূরণ হয়। সে কারণে নিরাপদ খাদ্য উৎপাদনে মাছ চাষে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার জন্য তিনি মৎস্য চাষীদের পরামর্শ প্রদান করেন। সেই সাথে দেশীয় মাছ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান, এবং ডিমওয়ালা মাছ মারা থেকে বিরত থাকার পরামর্শ দেন।তিনি আরো বলেন যারা অবৈধভাবে দেশীয়ডিমওয়ালা মাছ মারছেন তাদের বিরুদ্ধে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারি। আইসিটি অফিসার অহিদুল ইসলামের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম। এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জালাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদের,ছাত্র প্রতিনিধি আখি খাতুন ও মৎস্য চাষী আব্দুস সামাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি সফল মাছ চাষী বৈশাখী মৎস্য খামারের স্বত্বাধিকারী হুমায়ুন কবির, ভাই ভাই মৎস্য খামারের স্বত্বাধিকারী আব্দুস সামাদ ও ভাই ভাই মৎস্য খামারের স্বত্বাধিকারী সাহারুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, মৎস্য চাষী আবুল কালাম আজাদ, মেহেদী হাসান ,হাসানুজ্জামান, মনির হোসেন, আশিক সহ বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষী, উপজেলা প্রশাসনও মৎস্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।