
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি(৭ এপ্রিল ) সকাল৯:টায় ফিলিস্তিনীমুসলমানদের উপর ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে,ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা,গনহত্যার বিচার ও সকল প্রকার ইসরায়েলী পন্য বয়কটের আহ্বান জানিয়ে ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঝিকরগাছা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল আলীম। উপজেলা যুব বিভাগের সেক্রেটারি, সাবেক চেয়ারম্যান জিয়াউল হকের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ,সেক্রেটারিনজরুল ইসলাম খান, আব্দুর রকিম,ফখরুল ইসলাম,দ্বীন ইসলাম আবিদুর রহমান,মাহবুবুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । এছাড়া গদখালি আল আকরা একাডেমির উদ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.