
ঝিকরগাছা( যশোর ) প্রতিনিধি ।আগামী ৩০ শে মে বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় বিএনপি’র প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৯ মে) ৭নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে পুরন্দরপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপি নেতা নিজামুদ্দিন।
অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাধারণ সম্পাদক রাশিদুল মোমিন সুজন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ-সভাপতি শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মীর আফরোজ জামান মনা, সাজ্জাদুল আলম লিটন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ফিজুর,, মোস্তাফিজুর রহমান বাবু, প্রবীণ বিএনপি নেতা মাহবুবুর রহমান, মহসিন আলী, জামাল উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব মইদুল ইসলাম জনি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রণকুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।