1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 'উদ্বোধন - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 'উদ্বোধন - দৈনিক সত্যের দর্পণ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা ‘উদ্বোধন

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৭৫ Time View
ঝিকরগাছায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা 'উদ্বোধন

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:

“কৃষিই সমৃদ্ধি”

এ স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছায় বর্ণাঢ্য আয়োজনে কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই মেলা অনুষ্ঠিত হয়।

প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও নানা সুফল উল্লেখ করে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম। এ সময় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে এসে সমবেত হয়।

(৫ মে ) মঙ্গলবারসকাল ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে উপজেলা প্রশাসন হলরুমে এই মেলার শুভ উদ্বোধন করেন যশোর- ২ (চৌগাছা-ঝিকরগাছা ) আসনের জাতীয় সংসদ সদস্য ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ (এমপি)। প্রধান অতিথি এ প্রকল্পের নানান সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি। তাই কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষকদেরকে টেকসই কৃষি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে হবে। কৃষকদেরকে উন্নত প্রযুক্তি ও প্রশিক্ষণ গ্রহণ করে কৃষি নির্ভর বাংলাদেশকে বিশ্বের দরবারে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। কৃষি পণ্য সংরক্ষণের জন্য প্রক্রিয়াজাতকরণ হিমাগার প্রতিষ্ঠার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে ফুলের রাজধানী খ্যাত গদখালীর ফুল ও ফলের বাই প্রোডাক্ট’র বহুমাত্রায় ব্যবহারের মধ্য দিয়ে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম,থানা অফিসার ইনচার্জ প্রতিনিধি সাব ইন্সপেক্টর আলিমুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আইয়ুব হোসেন ও কৃষক প্রতিনিধি ফুল চাষী মনজুরুল হক।

অনুষ্ঠানে ঝিকরগাছা পৌরসভা সহ ১১ টি ইউনিয়ন থেকে কৃষকরা বিভিন্ন স্টলের মাধ্যমে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করেন। প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিভিন্ন স্টল পরিদর্শন করেন ।

মাদার মাশরুম সেন্টার,নিরাপদ ফসল উৎপাদন প্রদর্শনী ( জিএসপি), ফুল ও ফলের বাই প্রোডাক্ট, উচ্চ মূল্য সবজি ও ফল প্রদর্শনী, ইস্পাহানি এগ্রো লিমিটেড সহ মোট ১৪ স্টল এই প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নায়েবে আমির কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সহকারি অধ্যাপক কে এম ইদ্রিস আলী, সহ প্রচার প্রকাশনা সম্পাদক রাফিউল ইসলাম, কৃষি দপ্তরের উপ-সহকারি কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান, কর্মচারীবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষণ- কৃষাণি,প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD