ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :: যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নে বর্নি গ্রামে দুর্বৃত্তের হাতে ক্ষতিগ্রস্থ শসা চাষী মোহর আলীর পাশে দাঁড়িয়েছে যশোর - ২ ( চৌগাছা - ঝিকরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা: মোসলেহ উদ্দীন ফরিদ। জানা গেছে, আড়াই বিঘা জমির ফলন্ত শসা গাছ কেটে নষ্ট করে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা । বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)সকালে মাঠে গিয়ে নিজের ক্ষেতের এই করুণ দশা দেখে কান্নায় ভেঙে পড়েন ওই কৃষক। অনেক কষ্ট ও ধার-দেনা করে তিনি ২.৫ বিঘা জমিতে শসার আবাদ করেছিলেন।
গাছগুলো বেশ সতেজ হয়ে উঠেছিল এবং কয়েকদিনের মধ্যেই বাজারে শসা বিক্রির প্রস্তুতি চলছিল। গত ১৮ ফেব্রুয়ারি (বুধবার) দিবাগত রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা তার ক্ষেতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সব শসা গাছ গোড়া থেকে কেটে দিয়ে যায়। এ সময় ডা: ফরিদ ক্ষতিগ্রস্থ চাষী মোহর আলীর আবাদ জমি পরিদর্শন ও তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম,অধ্যাপক জয়নাল আবেদীন, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম,নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর,পৌরআমীর আব্দুল হামিদ, মাওলানা জিয়াউল হক, শিবির সভাপতি ইসা মাহমুদ প্রমুখ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.