
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। ঝিকরগাছায় নাহার এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় এলপিজি স্টেশনের শুভ উদ্বোধন করেন স্বত্বাধিকারী মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাপরিচালক উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি সাইফুল ইসলাম পিআইডি। এসময় বক্তব্য রাখেন নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মহসিন আলী, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি এস আই আব্দুস সোবহান, বিশিষ্ট ব্যবসায়ীও সমাজ সেবক আলহাজ্ব মিজানুর রহমান, যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ইকবাল হোসেন, রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবক আমানুল কাদির টুল্লু, সাবেক ব্যাংক কর্মকর্তা মোস্তফা সরকার,বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান, ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি,মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ঝিকরগাছা মহিলা কলেজের সহকারী অধ্যাপক নুরুল হুদা,সাবেক ব্যাংক কর্মকর্তা মোসলেম আলী, মৌসুমী গার্মেন্টসের স্বত্বাধিকারী মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ইদ্রিস আলি ও আইয়ুব হোসেন ।
এছাড়া উপস্থিত ছিলেন অত্র অঞ্চলের প্রাইভেট,মাইক্রোবাসের চালক, শুভাকাঙ্ক্ষী ও সুধিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আকবর হোসাইন।