
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:
ঝিকরগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ইফতার মাহফিলের আয়োজন সফল করতে পৌর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিল সফল করতে রবিবার (৯মার্চ) বিকালে ঝিকরগাছা পৌরসদরের মোবারকপুরে প্রস্তÍতিমুলক সভায় সভাপতিত্ব করেন, পৌর বিএনপির নবনির্বাচিত কমিটির সভাপতি রুহুল আমিন সুজন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিক বাচ্চু। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন
, যশোর জেলা সাবেক আহবায়ক আনিসুর রহমান মুকুল। পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন সম্পাদক আরমান হোসেন কাকন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বাবলা ও আলী হোসেন লাল্টু, দপ্তর সম্পাদক জিহাদ হোসেন বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবির হোসেন লিপন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক তারিক মোহাম্মদ ও পৌর যুবদলের আহবায়ক আরাফাত কোমলসহ পৌর ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রস্তুতিমুলক সভায় নের্তৃবৃন্দ ৯টি ওয়ার্ডে পৃথক পৃথক ভাবে ইফতার মাহফিল আগামী ২০ মার্চ বৃহস্পতিবারের মধ্যে শেষ করার নির্দেশনা দেন এবং বলেন এক ওয়ার্ড থেকে মানুষ যেনো অন্য ওযার্ডের ইফতার মাহফিলে ভিড় না করে সেদিকেখেয়াল রাখতে হবে।#
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.