ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: " নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান " বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদাও বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ পালিত হয়েছে । (১৪ এপ্রিল ) মঙ্গলবার সকাল ১০ টা ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদের নেতৃত্বে একটি বর্ণাঢ্যবৈশাখী শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু হয়ে ঝিকরগাছা বাসস্ট্যান্ড সংলগ্ন হয়েএকই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহজালাল আলম,সেকেন্ড অফিসার আলিমুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো : ইসমাইল হোসেন সোহাগ,ঝিকরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমেদ, ছাত্রপ্রতিনিধি আঁখি খাতুন সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক - শিক্ষার্থীসহ সাংবাদিকবৃন্দ।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা অনুষ্ঠিত হয়েছে। একই কর্মসূচির মধ্যে পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী বাঙ্গালীর খাবার পান্তা ইলিশ মাছ প্রদান করা হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন বাংলা নববর্ষ পয়লা বৈশাখ উদযাপন করে ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.