
ঝিকরগাছায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত
প্রতিনিধি ঝিকরগাছা,যশোরের ঝিকরগাছায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল(১০ ডিসেম্বর)মংগলবার সকাল ১১ টায় বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্ট ঝিকরগাছা উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার ও থানা অফিসার ইনচার্জ বাবলুর রহমান খানের অংশ গ্রহনে র্যালিটি উপজেলা চত্তর থেকে শুরু হয়ে যশোর বেনাপোল মহাসড়ক প্রদক্ষিণ করে ট্রাষ্টের অস্হায়ী কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।আলহাজ হুমায়ন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায়
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাষ্টের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক সাইফুল ইসলাম (পিআইডি)। তিনি বলেন গোটা বিশ্বে সরকারি বেসরকারি ভাবে একযোগে এ দিবসটি উদযাপিত হচ্ছে।এ সংগঠন কোন ব্যক্তি বা গোষ্ঠীর সংগঠন নয়,এটি জাতিসংঘ স্বীকৃত একটি প্রতিষ্ঠান।দল মত নির্বিশেষে একটি অরাজনৈতিক সংগঠন। আমরা জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী ভেদে সকল নির্যাতিত মানুষের পাশে থাকতে চাই। তাদের সেবা করতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ,সাবেক সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু,বিশিষ্ট সি এন্ড এফ ব্যবসায়ী মোতালেব হোসেন,আইউব হোসেন,মোশাররফ হোসেন, জুলফিকার আলী,রফিকুল ইসলাম ,ডাক্তার শহিদুল ইসলাম । ঝিকরগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি।এছাড়া উপজেলা কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য,সুধী ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাওলানা অধ্যাপক ইদ্রিস আলী।