ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ(৭৫) মৃত্যু বরণ করেছেন। (১৭ আগস্ট) সোমবার বিকেলে ঝিকরগাছা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কৃষ্ণনগর গ্রামে নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ২ মেয়ে ১ ছেলে রেখে গেছেন ।তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। সকলের ন্যায় তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার মুক্তির জন্য বীরত্বের সাথে লড়াই করেছেন। দীর্ঘদিন আমেরিকায় প্রবাসী জীবন কাটিয়ে অসুস্থতা জনিত বাংলাদেশে চলে আসেন। এবং নিজ বাড়িতে অবস্থান করেন।
তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং বীর মুক্তিযোদ্ধা সহ তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.