ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- যশোরের ঝিকরগাছায় অস্বাস্থ্যকর শিশু খাদ্য রাখায় মহিনিকাঠী গ্রামের গোলাম মোস্তফার পুত্র আব্দুর রহমানের দোকানে অভিযান চালিয়ে২০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। (১৭ নভেম্বর) সোমবার সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নের হাজির আলী মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন ও ঝিকরগাছা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাভিদ সরওয়ার। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ২৯ ধারা মোতাবেক অস্বাস্থ্যকর শিশু খাদ্য রাখায় অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন বিষয়ে সচেতনতা এবং সতর্ক করে দেওয়া হয়। পরে মাগুরা ইউনিয়নে দুটি খাবারেরহোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাদ্য উপকরণ থাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ঝিকরগাছা থানা পুলিশের চৌকস টিম । ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার জানান এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.