
ঝিকরগাছায় মহান বিজয় দিবস পালিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। বিজয় দিবসেরকর্মসূচির মধ্যেছিল, সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা। সকল সরকারি ,আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন,উপজেলা মোড়ে বিজয়স্থম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় ঝিকরগাছা থানার চৌকস পুলিশ সদস্যদের দেওয়া বিজয় দিবসের প্যারেডের সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। এ সময় মঞ্চে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রফিকুলইসলাম উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বেলুন ও স্বেত পায়রা উড়িয়ে বিজয় দিবস প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। উপজেলা মোড়ে মহান মুক্তিযুদ্ধের বিজয়স্তম্ভে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ ও স্বেচ্ছাসেবী, সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পৌর প্রশাসক,ঝিকরগাছা থানা,ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স,অফিসার্স ক্লাবসহ,অন্যান্য সংগঠন গুলো হলো,থানা বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠন জামায়াতে,ইসলামী , ও ইসলামী আন্দোলন পৃথকভাবে আলোচনা সভাও দোয়া মাহফিলে আয়োজন করে। বাং
ঝিকরগাছা,মুক্তিযোদ্ধা সংসদ,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রী কলেজ, পাইলট গার্লস হাই স্কুল,বিএম হাইস্কুল, ঝিকরগাছা সরকারি মডেল এম এল, হাই স্কুল,ঝিকরগাছা প্রেসক্লাব। সম্মিলনী মহিলা ডিগ্রী কলেজ, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজ, জাগরণী সংসদ, বিবর্তন ঝিকরগাছা, শহীদ আবু বকর স্মৃতি পাঠাগার, ও ফ্রেন্ডস টোয়েন্টি ক্লাব,
শিশুদের মুক্তিযোদ্ধা ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান স্ব-স্বশিক্ষা প্রতিষ্ঠানের পক্ষথেকে দিনব্যাপী কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। স্কুল, কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে ক্রিড়া ও সংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা পরিষদ চত্বরে আড়ম্বরপূর্ণভাবে চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত অন্যের সমারহে বিজয় মেলা। সকল মসজিদে বাদ জোহর এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধামতো সময়ে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদায়ী আত্মার মাগফিরাত, কামনা ,বীর মুক্তিযোদ্ধা ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত/প্রার্থনা করা হয়। হাসপাতাল, এতিমখানা এবং শিশু পরিবারের মাঝে উন্নত মানের খাবার সরবরাহ করা হয়। সকল সরকারি ও বেসরকারি বিনোদনমূলক স্থান গদখালি পানি সারা ফুল মোড় পার্ক সকাল/ সন্ধ্যায়উন্মুক্ত রাখা এবং বিনা টিকিটে প্রদর্শনের ব্যবস্থা করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষেসেবা সংগঠনের উদ্যোগে ঝিকরগাছা উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি ডায়াবেটিক্স পরীক্ষার ব্যবস্থা করা হয়।
