
ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছা উপজেলায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (১৯ সেপ্টেম্বর) শুক্রবার সকালে বাঁকড়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি যশোর-২(চৌগাছা ঝিকরগাছা) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবিরা নাজমুল মুন্নি,
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপিরদপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ঝিকরগাছা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক মাহমুদ শরীফ, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবু সাইদ, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম তুষার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু রাসেল সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।