
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।ঝিকরগাছায় যশোরজেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা(৬৫ বছর) ইন্তিকাল করেছেন, ।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।(২৮ ফেব্রুয়ারি) বৃহস্পাতবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
শুক্রবার বাদ জুমা কাটাখাল ঈদগাহ ময়দানে জানাজা নামাজ শেষে গঙ্গানন্দপুর ইউনিয়নের আটুলিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে লাশ দাফন করা হয়েছে। জানাজা নামাজে অংশগ্রহণ করেন শ্রমিক সংগঠন (৪৬২)এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, শ্রমিক সংগঠন (২২৭) এর সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোর্তজা হোসেন, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা শ্রমিক সংগঠন (৪৬২) সভাপতি বিশ্বনাথ ঘোষ প্রমুখ
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.