
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সড়কের পাশের গাছের সাথে ধাক্কায় প্রাইভেটকার দুর্ঘটনায় স্বামী নিহত হয়েছে, ওতার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, ৫ এপ্রিল (রবিবার) রাত ১টা ৩০ মিনিটের সময় যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা হাজিরালী মহিলা কলেজ মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিশাল ঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এমদাদুলের ছেলে। তিনি নিজ বাড়ি থেকে শশুরবাড়ি বেনেয়ালী জফরনগর গ্রামে যাওয়ার পথে এই দুর্ঘটনায় শিকার হন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বাস ফিলিং স্টেশনের অদূরে পৌঁছালে মিশালের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-৩৯-৯২২৯) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদেরউদ্ধার করেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বাবু নয়ন চৌধুরী জানিয়েছেন, দুর্ঘটনায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয় এবং নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।এই
দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।