
ঝিকরগাছা(যশোর) প্রতিনিধি।
ঝিকরগাছায় বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী সোহানা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
(১৬জুন) সোমবার সকাল ১০ টায় বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার আয়োজনে স্থানীয় বায়সা বাজারে সকাল ১০টায় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ,অভিভাবক,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও এলাকাবাসীদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে মাদ্রাসা সুপার কবির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম,সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস, সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু, মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুল মালেক,অভিভাবক সদস্য উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম মিলন, সোহানার পিতা আব্দুল জলিল, সাবেক মেম্বার ডাক্তার ইবাদ আলি, মাওলানা আতিয়ার রহমান, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলী, স্বপ্ন চূড়া স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাদা মনের মানুষ সায়েদ আলী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক কল্যাণ ও আজকের পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি এম আর মাসুদ, আলহাজ্ব রফি উদ্দিন আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হাই আল মামুন, অত্র মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, নির্বাসখেলা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার ও সহকারি শিক্ষক মাওলানা আনারুল ইসলাম সহ শিক্ষক – শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও শুভাকাঙ্খী সুধী বৃন্দ। মানববন্ধনে বক্তারা সোহানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত পূর্বক এর সাথে অন্যান্য জড়িত আসামিদের গ্রেফতার করে বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবি করেন। মানববন্ধনে সার্বিক পরিচালনায় ছিলেন বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান। উল্লেখ্য গত ৭জুন আপন ফুপাতো ভাই হাড়িয়া গ্রামের ইলিয়াস রহমানের পুত্র নাজমুস সাকিব নয়ন (১৯) মেধাবী ছাত্রী সোহানা আক্তার (১১)কে ধর্ষণপূর্বক হত্যা করে। ১১ জুন ঝিকরগাছা থানা পুলিশ নাজমুস সাকিবকে গ্রেফতার করেন। ১২ জুন তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করেন। বর্তমান নাজমুস সাকিব নয়ন যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে।