ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: জেলা স্বেচ্ছাসেবক দলের গনসমাবেশ সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১জুলাই) সন্ধ্যায় ঝিকরগাছা প্রেসক্লাব হল রুমে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন,স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হাসানুল হক রুবেল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর। তিনি আগামী ২৫জুলাই যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম জয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিন আলম বিপ্লব,স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সালাম পলাশ,পৌর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হাসিব আশরাফ তাজ,সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা নুরুল হুদা প্রমুখ।
প্রকাশক / সম্পাদকঃ মো. জাকির হোসেন (মিথুন)
Phone No. : 01755-416262
E-mail: sotterdorpon24@gmail.com
Office: 44/1, Family Shamsher vally, Mugda Bissoroad, Dhaka, 1214.