1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল(এডিপি) আওতায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান  - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল(এডিপি) আওতায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান  - দৈনিক সত্যের দর্পণ
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল(এডিপি) আওতায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান 

সত্যের দর্পণ ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৩ Time View
ঝিকরগাছায় ২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল(এডিপি) আওতায় মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠান 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। যশোরের ঝিকরগাছায় ২৫-২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল ( এডিপি) আওতায় মহান মুক্তিযুদ্ধে ঝিকরগাছা উপজেলার মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণ প্রকল্প শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। (০১ এপ্রিল) বুধবার সকাল দশটায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দোতলার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ রনী খাতুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ইমরান সামাদ হাসান নিপুন, ঝিকরগাছা থানা তদন্ত (ওসি) মোহাম্মদ আবু সাঈদ ঝিকরগাছা উপজেলা জামাতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, ঝিকরগাছা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদুন্নবী মুরাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন,অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ খান, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ছাত্র প্রতিনিধি আখি খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD