1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছায় ৭তম কাদামাটি সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত" কবিতা দ্রোহের অনলে পুড়ে বিপ্লবের জয়গান গেয়ে উঠুক" - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছায় ৭তম কাদামাটি সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত" কবিতা দ্রোহের অনলে পুড়ে বিপ্লবের জয়গান গেয়ে উঠুক" - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছায় ৭তম কাদামাটি সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত” কবিতা দ্রোহের অনলে পুড়ে বিপ্লবের জয়গান গেয়ে উঠুক”

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৩৯ Time View

ঝিকরগাছায় ৭তম কাদামাটি সাহিত্য উৎসব ২০২৫ অনুষ্ঠিত” কবিতা দ্রোহের অনলে পুড়ে বিপ্লবের জয়গান গেয়ে উঠুক”

আতাউর রহমান জসি ঝিকরগাছা (যশোর) থেকে।এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  আলোচনা,কবিতা পাঠ, মোড়ক উন্মোচন ও সাহিত্য পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দিন ব্যাপী ৭তম কাদামাটি সাহিত্য উৎসব ২০২৫।কবিতা গল্প গবেষণা আলোকচিত্র সাংবাদিকতা নাটক সমাজসেবা সামগ্রিক সাহিত্য কর্মের উপর বিশেষ অবদান রাখার জন্য ঝিকরগাছা কাদামাটি সাহিত্য পরিষদ এ উৎসবের আয়োজন করে থাকে।গতকাল (৭ ফেব্রুয়ারি) সকাল১০টায় ঝিকরগাছা কাটা খাল পার্কের কপোতাক্ষ মঞ্চে ঝিকরগাছা সাহিত্য পরিষদের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও এ উৎসব অনুষ্ঠিত হয়। কবি ডক্টর সবুজ শামীম আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝিকরগাছা সাহিত্য পরিষদের ১৬ তম প্রতিষ্ঠা  বার্ষিকী উপলক্ষে কাদামাটির ৮ম সংখ্যার মোড়ক উন্মোচন  করেন সুবর্ণ অতিথি বৃন্দ। ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি সপ্তম কাদামাটি সাহিত্য উৎসব অনুষ্ঠানের আয়োজক কবি সাইফুদ্দিন সাইফুলের সঞ্চালনায় এ অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ও সাহিত্য কর্মের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন যশোর সাতক্ষীরা মাগুরা শার্শা চৌগাছা মনিরামপুর কেশবপুর বেনাপোল থেকে আগত সুবর্ণ আলোচক মুক্তেশ্বরী সাহিত্য সংস্কৃতি পরিষদের যশোরের সভাপতি কবি মুকাররাম হোসেন,কবি অমীয় কাসেম ,কবি এম এনএস তুর্কি, লেখক আবুল কালাম আজাদ ,কবি মকবুল হোসেন, কবি বকুল হক, কবি হোসেন মাহমুদ , কবি ময়মন মনির , কবি শেখ মফিজুল ইসলাম ও কবি শাহিন মাহমুদ। এছাড়া সুবর্ণ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক প্রফেসর কার্তিক চন্দ্র রায়, দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিন।

এ উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে  গুণীজনদের মাঝে ক্রেস্ট ও  সম্মাননা প্রদান করা হয়। ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন অনুষ্ঠানের আয়োজক ঝিকরগাছা সাহিত্য পরিষদের সভাপতি কবিও লালন গবেষক সাইফুদ্দিন সাইফুল।গীতি কবিতায় কবি আমির হামজা (মরণোত্তর) সাহিত্যকর্মে সাহিত্যিক ময়েজ উদ্দিন আহমেদ (মরণ উত্তর )কবিতায় কবি শুভ্র আহমেদ, কবিতায় কবি মাসুদা বিউটি ,উদ্যোক্তা ও সংগঠক কমরেড মোঃ আব্দুর রহিম ,চিত্রকলায় চিত্রশিল্পীমলয় বিশ্বাস, সাংবাদিকতায় সহকারী অধ্যাপক সাংবাদিক কে এম ইদ্রিস আলী ,সমাজ সেবায় শেখ ইমামুল হাবিব বুলু, গবেষণায় অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, কবিতায় কবি ডাক্তার মোঃ আব্দুল মজিদ ,নাটক ও অভিনয়ে লেখক মোঃ কাদেরুজ্জামানকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয।

এছাড়া কবিতা আবৃত্তি, নৃত্য সহ বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন  ঝিকরগাছার সাংস্কৃতিক মনা সাহিত্য প্রেমিক ব্যক্তিবর্গ ,সাংবাদিকবৃন্দ ,সুধীজন গুণীজন ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD