
ঝিকরগাছার পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন আটক
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি- যশোরের ঝিকরগাছায় ইউপি চেয়ারম্যানকে আটক করেছে।জানা গেছে ঝিকরগাছা উপজেলার ৫নং পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন পিপুলকে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৮জুলাই) দুপুরে ঝিকরগাছা উপজেলা মোড় থেকে তাকে আটক করা হয়েছে বলে জানাগেছে। আটক পিপুলকে সোমবার (২৮জুলাই) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন।