1. abdullah53024@gmail.com : Md Abdullah : Md Abdullah
  2. admin@sotterdorpon24.com : admin : Sotter Dorpon
  3. sotterdorpon24@gmail.com : Sazzad SD : Sazzad SD
ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক সত্যের দর্পণ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যোর দর্পণ পত্রিকার পক্ষ থেকে দেশ বাসিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সত্য প্রকাশে অবিচল” এই স্লোগানকে বুকে ধারন করে আমাদের পথ চলা, আপনার আশে-পাশে ঘটে যাওয়া ঘটনা খবরের পিছনের খবর সবার আগে দেশ-বাসিকে জানাতে আমাদের ই-মেইল করুন, আমরা তার সতত্য যাচাই করে প্রকাশ করব। যোগাযোগঃ মোবাইল: +৮৮ ০১৭৫৫-৪১৬২৬২ ই-মেইল: sotterdorpon24@gmail.com

ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

সত্যের দর্পন ডেক্স
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪১৭ Time View

ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের ঝিকরগাছা উপজেলার বিভিন্ন ইউনিয়নে উপজেলাবিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) আসরবাদ মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ডহরমাগুরা হাইস্কুল মাঠে, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে শিওরদাহ হাইস্কুল মাঠে, গঙ্গানন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামছুদ্দিন খাঁন সেহেলের সভাপতিত্বে দত্তপাড়া স্কুল মাঠে, পানিসারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ আবুল খায়েরের সভাপতিত্বে বর্ণি স্কুল মাঠে ইফতারপূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৃথক পৃথক এসব ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি, সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ইমামুল হক, সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক আরমান হোসেন কাকন, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাংবাদিক তারিক মোহাম্মদ, নির্বাসখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান আব্দার, বিএনপি নেতা নুর মোহাম্মদ, কামাল হোসেন, ইসমাইল হোসেন, মোনায়েম হোসেন, নাজিম উদ্দিন, আলতাফ হোসেন,  ইনামুল হক, শাহাবুদ্দিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। #

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2023 Daily Sotter Darpan
Theme Customized BY WooHostBD