
ঝিকরগাছার মাগুরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি। (১৬ আগস্ট )শনিবার বিকাল ৪ টায় কায়েমকোলা কাঁচা বাজারে মাগুরা ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আনোয়ার হুসাইনেরসভাপতিত্বে, সেক্রেটারি আশরাফুল আলমের সঞ্চালনায় । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর -২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী। প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ বলেন – জামায়াতে ইসলামী বিশ্বাস করে আদর্শ রাষ্ট্র বিনির্মাণের জন্য আদর্শ মানুষ প্রয়োজন। তাই জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাকাল থেকেই আদর্শ মানুষ তৈরীর কাজ করছে। জামায়াতে ইসলামীর ছায়াতলে অসংখ্য আদর্শ মানুষ রয়েছে। ইতোপূর্বে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এমপি, মন্ত্রী, চেয়ারম্যান হয়ে দেশের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে নিজেদের নৈতিকতার প্রমাণ দিয়েছে। তিনি আরো বলেন আমারা ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। ভবিষ্যতে এসব অপকর্ম বন্ধ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি আসন্ন সংসদ নির্বাচনে নিজের প্রতীক দাঁড়ি পাল্লার পক্ষে ভোট চান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলাজামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা আমির মাওলানা আব্দুল আলিম,নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশীদ, এসময় উপস্থিত ছিলেনউপজেলা সহকারী সেক্রেটারির শেখ আব্দুর রকিম, আধ্যাপক মশিউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।